
স্টাফ রিপোর্টার॥ ‘আলোকিত মানুষের প্রত্যাশায়’-স্লোগান নিয়ে সামাজিক সংগঠন ‘অন্বেষা’ মৌলভীবাজার জেলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে।
রোববার ১৮ আগস্ট এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত জেলার ৭ টি কলেজ এবং ৩২ টি স্কুলের ৪৯৮ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজিজুর রহমান, অধ্যক্ষ, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ প্রমুখ।
সভাপতিত্ব করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু। সঞ্চালনায় ছিলেন সৈয়দ মনসুর আহমদ সোমেল। ‘আলোকিত মানুষের প্রত্যাশায়’-স্লোগান নিয়ে মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে অন্বেষা মৌলভীবাজার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.