
পলি রানী দেবনাথ॥ দুষ্টের দমন, শিষ্টের পালন, সাধুদের রক্ষা এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রী কৃষ্ণের পূণ্য আবির্ভাব তিথি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী নূতন কালীবাড়ী প্রাঙ্গনে ২৩ আগষ্ট শুক্রবার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে।
এ দিন সকাল ৮ টায়গীতা পারায়ন, ১০টায় ভগবান শ্র ীকৃষ্ণের প্রতিকৃতি সহকারে সঙ্কীর্তন শোভাযাত্রা, দুপুর ২টায় দেশ, জাতি ও বিশ্ব শান্তিকল্পে সমবেত প্রার্থনা ও প্রসাদ বিতরণ,বিকাল ০৪ ঘটিকায় শ্রীকৃষ্ণ চিত্রাঙ্কন প্রতিযোগীতা,সন্ধা ০৭ টায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরন,রাত ৮ টায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান এবং রাত ১২ টায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মুহুর্ত স্মরনে প্রতি সনাতন ধর্মাবলম্বীর গৃহ ও দেবালয়ে শঙ্কধ্বনি ও উলুধ্বনির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.