স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রে দুইদিন ব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
২০ ও ২১ আগস্ট সহকারী কমিশনার মৌসুমি আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় লাইসেন্স, চিকিৎসক, ডিপ্লোমাধারী নার্স না থাকাসহ বিভিন্ন অনিয়ম থাকার কারণে মেরি স্টোপসকে ৩ হাজার টাকা এবং লেক ভিউ প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা, জেনারেল প্রাইভেট হাসপাতালকে ৮ হাজার টাকা, নুরজাহান ক্লিনিককে ৫ হাজার জরিমানা করা।
এছাড়া দুইদিন ব্যাপী অভিযানে ১০টি প্রতিষ্ঠান পরিদর্শন করে সতর্ক করে দেয়া হয়। অভিযান উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার আলম, তানজিলা সিদ্দিকা, সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবীর চৌধুরী, বিএমএ সভাপতি ডাঃ সাব্বির আহমদ খানসহ অন্যান্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.