
স্টাফ রিপোর্টার॥ লেখক ও লোকগবেষক মাহফুজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা পালিত হয়েছে মৌলভীবাজারে। মাহফুজুর রহমান স্মরণসভা উদযাপন পরিষদ মৌলভীবাজার এর আয়োজনে শুক্রবার ২৩ আগস্ট বিকেল পাঁচটায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা উদযাপন পরিষদের আহবায়ক আব্দুল মোতালিব রঞ্জুর সভাপতিত্বে ও লোকশিল্পী মীর ইউসুফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্মরণসভা উদযাপন পরিষদের সদস্য সচিব ডাডলী ডেরিক প্রেন্টিস। মাহফুজুর রহমানের জীবন কর্ম নিয়ে কথা বলেন সংস্কৃতজন ডা: এম এ আহাদ, লেখক শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল খালিক, লেখক সৈয়দ মহিবুল আমীন, সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, নাট্যকার ও কবি আব্দুল মতিন, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি মিজানুর রহমান টিপু, সংস্কৃতজন আব্দুর রাজ্জাক, লোকশিল্পী ইউসুফ আলী, লেখক গবেষক দীপংকর মোহান্ত, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষক শক্তিপদ পাল, প্রবাসী সংস্কৃতিকর্মী ও সাবেক ছাত্রনেতা শীতেশ ধর, বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মাসুক মিয়া, সংস্কৃতিকর্মী আনোয়ার হোসেন দুলাল, আব্দুল হাফিজ চৌধুরী ইমু, নির্বেন্দু নির্ধুত, কবি সৌমিত্র দেব টিটু, লেখক ও শিক্ষক শাহজাহান মানিক, পরিবেশ ও সংস্কৃতি কর্মী আ স ম সালেহ সোহেল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, রেডিও পল্লী কণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, সাবেক ছাত্রনেতা ও ব্যাংক মর্ককর্তা কামরুল হোসেন ফাত্তাহ, ঈশুতোষ চক্রবর্তী, লেখক মহিদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রণি, জয়নাল আবেদীন শিবু, আহমদ আফরোজ, কল্লোল দাস বহ্নি, রামেন্দ্র চন্দ্র দাশ, মাহফুজুর রহমানের বড় ভাই মো. মনসুর আহমদ ও পুত্র মোফলে রহমান পৃথু।
এসময় বক্তারা বলেন, মাহফুজুর রহমান লোকগবেষণা ও সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে জাতীয়ভাবে স্থান করে নিয়ছেন। তিনি নতুন সমাজ বিনির্মাণে আজীবন হেঁটেছেন প্রগতির পথধরে। মানুষের উপযোগী অসাম্প্রদায়িক এক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামেও ছিলেন নিবেদিত। তাঁর অমর সৃষ্ঠিগুলো কাল থেকে কালান্তরে প্রজন্মকে আলোকবর্তিকা হিসেবে পথ দেখাবে। মাহফুজরে রহমানের অপ্রকাশিত লেখাগুলো গ্রন্থস্ত এবং মহান এই মানুষটির স্মৃতি সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণের প্রস্তাব করেন।
লোকগবেষক মাহফুজুর রহমান ১৯৫৭ খ্রিস্টাব্দে মৌলভীবাজারের কমলগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত ছিলেন। গত বছরের ২৩ আগস্ট তিনি প্রয়াত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.