স্টাফ রিপোর্টার॥ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হাসিম উদ্দিন (৪৫) কে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)।
শনিবার ২৪ আগস্ট দুুপরে শ্রীমঙ্গল শহরের উত্তর রুপুশপুর (মিশন রোড) এলাকা থেকে ২শত৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। হাসিম মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, দুপুরে পুলিশ সুপার ফারুক আহমেদ নির্দেশনায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদবদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন সময় হাসিম উদ্দিনকে ২শত ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
জানাযায়, হাসিম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যাবসার সঙ্গে জড়িত। মৌলভীবাজার সদরসহ বিভিন্ন এলাকায় মাদক বিস্তারের অন্যতম এর আগেও সে একাধিকবার পুলিশের হাতে আটক হয়। সম্প্রতি কয়েক মাস আগেও তাকে নিজ বাড়ি থেকে ইয়াবা সহ আটক করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.