
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল শহরের চৌমুহনী সংলগ্ন ষ্টেশন রোডে উদ্বোধন করা হয়েছে লন্ডন প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীর পরিচালনায় লন্ডন রেস্টুরেন্ট।
২৬ আগস্ট সোমবার সকালে এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু। এ সময় উপিস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো: ইয়াহিয়া, সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন, রেস্টুরেন্টের বাংলাদেশীয় পরিচালক শরিফ আহমদ (চেয়ারম্যান), হাবিবুর রহমান ও মুহিদ মিয়া। পরিচালকবৃন্দ জানান, তারা কাষ্টমারের চাহিদা অনুযায়ী মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি পরিচ্ছন্নতার ক্ষেত্রে লন্ডনে পরিচালিত রেস্টুরেন্টের মান বজায় রাখতে সচেষ্ট।
তারা রেষ্টুরেন্টে একই সাথে দুইশ জনের বসার ব্যবস্থা রয়েছে। রয়েছে একটি পাটি সেন্টারও।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.