
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলার সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে স্থাপিত সততা ষ্টোরের কার্যক্রম পরিদর্শন ও সততা সংঘের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক গঠিত সামাজিক সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক শ্রীমঙ্গল সাধারণ সম্পাদক আলহাজ্ব মো,আব্দুর রউফ তালুকদার ও সদস্য সৈয়দ ছায়েদ আহমদ কার্যক্রম পরিদর্শন ও সদস্যদের মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সততা সংঘের প্রধান উপদেষ্ঠা সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, উপদেষ্ঠা সদস্য সহকারী প্রধান শিক্ষক মলয় কুমার দাস।
এসময় সততা সংঘের কার্যকরি কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল সততা ষ্টোরের কার্যক্রম স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে, স্কুলের পরিস্কার পরিচ্ছিনতা বজায় রাখতে এবং নিজেদের সৎ ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে মিথ্য এবং দুর্নীতিকে পরিহারের আহবাণ জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.