
পলি রানী দেবনাথ॥ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ও জেলা প্রশাসন মৌলভীবাজার এর আয়োজনে শ্রী শ্রী লোকনাথ সেবাআশ্রম সৈয়ারপুরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট মঙ্গলবার আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাল চন্দ্র দাস,সহকারী প্রকল্প পরিচালক,মন্দির ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়, মৌলভীবাজার। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট্রের ফিল্ড সুপার ভাইজার মোঃ আজিজুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো: মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনএর উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পংকজ রায় মুন্না, শ্রীশ্রী লোকনাথ সেবা আশ্রমের সাধারণ সম্পাদক চন্দন রায় প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.