
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে এ পর্যন্ত ১২৬ জনের মতো ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন এখন পর্যন্ত ৯৫ জন। তবে এক সপ্তাহ ধরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। গেল ২৪ ঘণ্টায় মাত্র একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গড়ে তিনজন করে ভর্তি হতেন। এই মুহূর্তে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন মাত্র দুইজন। বাকি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সিভিল সার্জন ডাক্তার শাহজাহান কবির চৌধুরী। এখন পর্যন্ত আক্রান্ত সমস্ত রোগীকেই মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল থেকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। একই সাথে ডেঙ্গু মোকাবেলায় গঠন করা স্পেশাল টিম সার্বক্ষনিক দ্বায়িত্বে রয়েছেন। যে কারনে মৌলভীবাজারে আক্রান্ত ৯৫ ভাগ রোগীই সুস্থ হয়েছেন। এখন দিন দিন ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা কমে গেলেও সর্তক থাকার পরামর্শ তার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.