
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সততা ষ্টোর স্থাপনের সাম্ভাবতা যাচায়ের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর নেতৃবৃন্দ।
২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আব্দুর রউফ তালুকদার এর নেতৃত্বে কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদসহ উপজেলার ভুনবীর ইউনিয়নের সাতগাঁও স্টেশন সংল্গন আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
প্রতিনিধি দল সততা ষ্টোরের কার্যক্রম, উদ্দেশ্য, করণীয় ও তার ফলাফল নিয়ে শিক্ষক মিলনায়তনে শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুর রউফ ওরফে আবরু মিয়া ও প্রধান শিক্ষক খালেদ মো: আব্দুল বাসিতসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুর রউফ ওরফে আবরু মিয়া জানান, সততা ষ্টোর স্থাপনে জন্য তিনি ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সাথে আলাপ করে তাদের সিদ্ধান্ত জানাবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.