
তোফায়েল পাপ্প॥ শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাজাসহ মোঃ আব্দুর রহমান রাসেল (১৯) নামে এক যুবককে আটক করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকাল ৭টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল রেওলওয়ে থানা ওসি আলমগির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে রেলওয়ে প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়।
আটকৃত ব্যাক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৈতন্যপুর এলাকার বাসিন্দা।
রেলওয়ে থানা ওসি মোঃ আলমগির হোসেন জানান, আটককৃত যুবক ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা ১০ নং মেইল ট্রেনে করে গাজা নিয়ে শ্রীমঙ্গল রেল স্টেশনে অবস্থান করলে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.