স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বনবিথী এলাকা থেকে রাজিব আহমদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়। রাজিব আহমদ শহরের বণবিথী এলাকার আবুল কালাম এর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নিজ কক্ষে রাজিবের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদশক (এসআই) পরিমল চন্দ দেব বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে জানাযায় সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিল। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.