স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। ২০ জুন সোমবার সকালে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট ঘোষনার সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া। বাজেটে সরকারী অনুদান সহ মোট আয় ধরা হয়েছে ২কোটি ৯৭ লাখ টাকা এবং ২কোটি ৯৭ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। বাজেট অনুষ্ঠানে সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন সরকারী কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.