বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৫-২০১৬ ইং এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বড়লেখা উপজেলার অনুর্ধ ১৬ বালকদের মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শেষে সনদপত্র ও পূরুস্কার বিতরণ করা হয়েছে। ১৮ জুন শনিবার স্থানীয় ৬নং বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বড়লেখা ক্রিকেট একাডেমির পরিচালক হারুনুর রশিদ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, বড়লেখা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাবেক ফুটবলার আব্দুর রহমান, বড়লেখা সি.পি.এ. এর সভাপতি কামাল হোসেন এবং “নাট্যযোদ্ধা” বড়লেখার এর সাধারণ সম্পাদক ও লেখক শহীদ-উল ইসলাম প্রিন্স।পরিশেষে অতিথিবৃন্দ ৩০ জন প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র ও পুরুষ্কার বিতরণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.