স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাধা পদ দেব সজলের সভাপতিত্বে সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, কার্যকরী কমিটির সিনিয়র সহ সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হামিদ, কোষাধ্যক্ষ দেওয়ান মুক্তাদীর গাজী, সিনিয়র সদস্য বকশী মিছবাউর রহমান, সদস্য ফেরদৌস আহমদ, সালেহ এলাহী কুটি।

এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি শাহ অলিদুর রহমান, হাসনাত কামাল, আহমেদ ফারুক মিল্লাদ, চৌধুরী ভাস্কর হোম, সঞ্জয় কুমার দে, ইমন দেব চৌধুরী, আফরোজ আহমদ, জুলফিকার আলী, মো: আমীর, আলী হোসেন রাজন, মঞ্জু চৌধুরী প্রমুখ।

পরে একই স্থানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হমিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য মো: মোস্তফা, নুরুল ইসলাম শেফুল, আকমল হোসেন নিপু, এম এ মোহিত, নূরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম জাভেদ, স ই সরকার জবলু, মুজাহিদ আহমদ, মৌসুফ এ চৌধুরী, মাহবুবুর রহমান রাহেল, মাসুদ আহমদ, এম এ আজিজ, জসিম উদ্দিন, মু. ইমাদ উদ-দ্দীন, এস এ কাঁকন সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
শেষে যুক্তরাজ্যে চিকিৎসাধীন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি এম এ সালামের রোগ মুক্তি সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.