শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গর্জন গোলকাঠ আটক করেছে বিজিবি সেক্টরের অধীন ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ান।
২১ জুন মঙ্গলবার শ্রীমঙ্গল বিজিবি সূত্র জানায়, ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন চাতলাপুর বিওপির একটি বিশেষ টহলদল সুবেদার হযরত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে শমসেরনগর বাজারের দক্ষিণ পাকা রাস্তার উপর থেকে বিপুল পরিমাণ গর্জন গোলকাঠ আটক করে। যার বর্তমান বাজারমূল্য ৪ লাখ ৩৪ হাজার ৭৬০ টাকা। আটককৃত গর্জন গোলকাঠ স্থানীয় বনবিভাগ অফিসে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.