
সাইফুল্লাহ হাসান॥ শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে ‘মিড ডে মিল’ চালু হয়েছে। এই কার্যক্রমের আওতায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১১৬ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করেছে জেলা শিক্ষা অফিস।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলায় ৩১ টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১ টিতে, শ্রীমঙ্গলে ৩১ টির মধ্যে ১৩ টিতে, জুড়ীতে ১৮ টির মধ্যে ৭টিতে, রাজনগরে ১৯ টির মধ্যে ১৯ টিতে, বড়লেখায় ৩৬ টির মধ্যে ২০ টিতে, কুলাউড়ায় ৫৬ টির মধ্যে ৮ টিতে, কমলগঞ্জে ৩০ টির মধ্যে ১৮ টিতে মিড-ডে মিল চালু হয়েছে।
এরই মধ্যে ১১৬ টি বিদ্যালয়ে দশটিতে নিজ প্রতিষ্ঠানে মিড-ডে মিলের রান্না করা হয়। শিশুদের স্কুলমুখী করতে প্রতি মিলের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অনূর্ধ্ব ২০ টাকা গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত রান্নার জায়গা এবং রান্না পরিবেশন করার জনবলের ব্যবস্থা করা হবে।
মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ পাতাকুঁড়ির দেশকে বলেন, সাতটি উপজেলার মধ্যে দুই উপজেলাতে শতভাগ বিদ্যালয়েই মিড-ডে মিল চালু হয়েছে। বাকিগুলোতে ধাপে ধাপে করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.