
তোফায়েল পাপ্পু॥ বিশ্ব শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিন্ডার গার্টেন স্কুল ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩ অক্টোবর উপজেলার ভিক্টোরিয়া মাঠে ৬টি কিন্ডার গার্টেন বিদ্যালয়ের ফুটবল দলের অংশগ্রহনে ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় প্রতিযোগীতা শুরু হয় এবং দুপুর ২টায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষত সমিতির সভাপতি বিমান চন্দ্র দে’র সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো: হান্নান আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কাজী আছমা আক্তার।
ফুটবল টুর্নামেন্টে ৬টি কিন্ডার গার্টেন বিদ্যালয়ের মধ্যে অংশগ্রহন করে লাইফস মডেল স্কুল, ক্লাসিক আইডিয়াল স্কুল, এভারেষ্ট মডেল স্কুল, মডেল একাডেমী, এক্সপার্ট কিন্ডার গার্টেন স্কুল, রোজ ভিউ কিন্ডার গার্টেন স্কুল অংশ নেয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.