
স্টাফ রিপোর্টার॥ ষষ্টি পূজার মাধ্যমে শুক্রবার ৪ অক্টোবর শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজার কার্যক্রম। ৮ অক্টোবর মহা দশমীতে প্রতিমা বিষর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গা পূজা।
রবিবার ৬ অক্টোবর মহা অষ্টমিতিথিতে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে বাঙালির শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মন্ডপে মন্ডপে।
জেলার হাজার হাজার পূজাম-প এখন উৎসবে মাতোয়ারা। হিন্দুধর্মাবলম্বীদের পাশাপাশি নানা ধর্ম-বর্ণের মানুষ দল বেঁধে পূজা দেখতে আসছে। পূজাম-পগুলো ঝলমলে আলোকসজ্জায় রঙিন করে সাজানো হয়েছে। মন্দিরে মন্দিরে শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসর ও ঢাকের বাদ্য।
এদিকে পূজায় ভক্তদের আকর্ষণ বাড়াতে সিলেটের মৌলভীবাজারের কয়েকটি পূজা ম-পের আয়োজকরা নিয়েছেন ব্যতিক্রমী আয়োজন। তার মধ্যে মৌলভীবাজারের ফরেস্ট অফিস রোডের আবাহন পূজা উদযাপন পর্ষদ তৈরি করেছে ২০ ফুট উচ্চতার কাঁচের প্রতিমা। এটি এরই মধ্যে সাড়া ফেলেছে। অনেকে দেখতে আসছে ব্যতিক্রমী ও নান্দনিক এই প্রতিমা।
আবাহন পূজা উদযাপন পর্ষদের আয়োজকদের সহযোগিতায় একটানা দুইমাস কাজ করে এই প্রতিমা তৈরি করেছেন কারিগররা। এদিকে এ কাঁচের দুর্গাকে দেখতে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটছে শুরু করেছে মৌলভীবাজারের এ পূজা ম-পে।
কাঁচের এ দুর্গাকে দেখতে সিলেট থেকে এসেছেন ভানু দেব তিনি এ প্রতিবেদককে জানান, ব্যতিক্রমী ও নান্দনিক এই প্রতিমা আগে দেখিনি। এখানে এসে খুবই ভাল লাগছে। ব্যতিক্রম এবং সৃষ্টিশীল এই কাচের প্রতিমা দেখলাম, অনেক ভালো লাগছে।
আবাহন পূজা ম-পের পুলকেশ কর জানান, আমরা চেষ্টা করেছি একটু ব্যতিক্রম এবং সৃষ্টিশীল কিছু করতে। তার পাশাপাশি পূজাতে যারা আমাদের ম-পে আসবেন তাদের আপ্যায়নের পাশাপাশি সার্বিক নিরাপত্তায় এবং শৃঙ্খলা রক্ষায় আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করবে।
ত্রিনয়নী শিববাড়ি পূজা মন্ডপ আয়োজক সদস্য, নিম দেব জানান, ত্রিনয়নী শিববাড়ি পূজা মন্ডপে প্রতি বছরের ন্যায় এবারও ব্যাতিক্রমি আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।
অপরদিকে কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মহেশ^রি পূজা মন্ডপ নামে আয়োজন করা হয়েছে।
এ দিকে পূজার নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে জেলা পুলিশ, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, এবারের দুর্গোপূজাকে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ করতে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে তিন ধাপে নিরাপত্তা প্রদান করবো। কোন ধরনের সমস্যা ছাড়াই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য এই বছর সার্বজনীন ও ব্যক্তিগত সহ জেলার ৭টি উপজেলায় মোট ১০১৪ টি পূজা ম-পে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.