
স্টাফ রিপোর্টার॥ ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার,এই প্রতিপাদ্য নিয়ে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ৭ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর নেতৃত্বে এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,বিভিন্ন নির্মান শ্রমিক ও কর্মচারীরা অংশ করে।
দিবসটির তাৎপর্য তুলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুন কুমার বিশ্বাস, সহকারি প্রকৌশলী অমিয় দে,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সাত্তার, রেডিও পল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.