স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে ৫০ লিটার মদসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে শহরের ক্লাব রোডস্থ মুসলিম কোয়ার্টার এলাকায় বিশেষ অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। ওই এলাকার শুকলাল ভাম্পরের বসতঘর গিয়ে মদসহ আসামীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ক্লাব রোডের মুসলিম কোয়ার্টার এলাকার কলাল ভাম্পর (৩৮) ও রাজনগরের বাহাদুরগঞ্জের সমছু মিয়া (৩২)। এসময় উভয়ের কাছ থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার মৌলভীবাজার এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম জানান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.