
স্টাফ রিপোর্টার॥ বুয়েট এর মেধাবী ছাত্র আবরার ফাহাদ এর নৃশংস হত্যার সাথে জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি এবং ব্যর্থ প্রশাসনের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। মিছিল টি শহরের শমসের নগর রোডের সাদীমহল কমিউনিটি সেন্টার এর সামন থেকে শুরু হয়ে ওয়েষ্টান প্লাজা প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্ত্বরে সমাবেশ এর মাধ্যমে তা শেষ হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর পরিচারনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-আলম, সিনিয়র ছাত্রনেতা মামুন পারভেজ, জেলা ছাত্রদল নেতা শেখ শাহেদ আহমদ, জসিম আহমদ, আবিদুর রহমান, ইসহাক আহমদ রাহিন, জসিম তালুকদার, জনি আহমদ, জামাদুর রহমান পাপন, মোজাম্মেল হোসেন সাজু, রুমেল আহমদ, আহমদ আফজাল, সুলতান আহমদ টিপু, মারুফ আহমেদ, আইনুল ইসলাম, মিলন আহমেদ, দুলাল হোসেন, আলী হোসেন, সাইফুল ইসলাম, জাফর, শামীম আহমেদ, ইমরান আহমদ, রাব্বি, নেছার, নাবিল, শাহ্ মুরাদ জাবের, ফাহিমুল ইসলাম,দেলোয়ার হোসেন, রাকিব আহমদ, সুমন আহমদ, কামরুল ইসলাম, তাজুদ আহমদ, ইলিয়াস কবির, শহীদ আহমদ, মেজিম আহমদ, জুয়েল আহমদ, শুভ আহমদ, জাফর আহমদ অপু, সৈকত রনি,আব্দুল মুহিত, সুমন আহমদ,সাহেদ আহমদ, হোসেন আব্দুল্লাহ, সুলতান আহমদ টিপু, মখলিছ প্রমুখ। বক্তরা বলেন ছাত্রলীগের নারকীয় তান্ডবে দেশ জুড়ে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে এসকল ছাত্র নামধারী ছাত্রলীগ খুনিদের অবিলম্বে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানান। বক্তারা আবরার ফাহাদের হত্যাকারী ছাত্রলীগ নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.