
স্টাফ রিপোর্টার॥ “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
১৩ অক্টোবর রবিবার সকালে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন এম পি। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন,পুলিশ সুপার ফারুক আহমেদ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেগম তানিয়া সুলতানা ,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশরাফ আলী, সদর উপজেলা ত্রান কর্মকর্তা মো: আজেদুর রহমান প্রমুখ। এ সময় ২০১৮-১৯ অর্থবছরে মৌলভীবাজার জেলায় নির্মিত ৭২ টি দুর্যোগ সহনীয় বাসগৃহের শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন এম পি। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.