
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিলকো পাইপ ইন্ড্রাষ্ট্রির সত্বাধিকারী তারেক আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
রোববার ১৩ অক্টোবর রাত ৮ টার দিকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘদিন থেকে মরনব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।
সোমবার ১৪ অক্টোবর দুপুর ২ টায় শহরের টাউন ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
তিনি মৌলভীবাজারের শিল্প, ক্রীড়া ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন নিরবে নিভৃতে কাজ করে গেছেন। অপটিমিষ্ট, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রি সহ অনেক সামাজিক ও সাংস্কতিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.