
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ভূয়া পরিচয়দরী ৪ সাংবাদিককে আটক করেছে পুলিশ।
শনিবার ১৯ অক্টোবর শহরের কালীঘাট রোড থকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, শহেরর একটি ফার্নিচারের দোকান থেকে সাংবাদিক পরিচয় দিয়ে ১৬ হাজার টাকা চাঁদা দাবী করে। স্থানীয় লোক তাদের সাংবাদিক সন্দেহ জনক হলে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ৪ জন কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
আটকৃতরা হলেন, দিল মোহাম্মদ (৫৪), কামরুজ্জামান (৪৫), মহিউদ্দিন (৩৬) রুকনোজ্জামান (৪৫)। তাদের বাড়ী হবিগন্জ জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিকেলে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.