
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর স্থানীয় কার্যালয়ে ও ১৯ অক্টোবর পৌরসভার হলরুমে পৃথক পৃথকভাবে বর্ধিত সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
সদর উপজেলার সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার সভাপতি মো. শামছুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা শাখার সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি। পৌর শাখার সভায় সভাপতিত্ব করেন পৌর সভাপতি সৈয়দ জাকির হোসেন।ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.