
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি বলেছেন, বই কেনার টাকার অভাবে কোনো শিক্ষার্থী যেন ঝড়ে না যায়, সে জন্য বর্তমান সরকার বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করছে। বিনা মূল্যে পাঠ্যবই দেওয়ায় শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে। সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে।
সোমবার ২১ অক্টোবর সকালে সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রধান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আখলিছ রহমানের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষ ফয়জুল হক, একাটুনা চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান, লন্ডন প্রবাসী ফয়জুর রহমান প্রমুখ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে ৩০ হাজার টাকা বিতরণ করা হয় মৃত শেখ রইছ উদ্দিন ইডুকেশন ট্রাষ্টের পক্ষ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.