স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের রঘুন্দনপুর এলাকায় মাদক ব্যবসায়ী শামিম আহমদের হাতে আব্দুল মালিক (৪৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার ২১ অক্টোবর বিকেল সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে চিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১১নং মোস্তফাপুর ইউনিয়নের গ্রাম পুলিশ ও আব্দুল মালিক এর শশুর ইলিয়াছ আলী জানান, প্রতিবেশি শামিম আহমদ একজন মাদক ব্যবসায়ি সে ২০ অক্টোবর রোববার সকালে আমার জামাতার বাড়িতে মাদক সেবন করতে আসলে আব্দুল মালিক মাদক সেবন করতে বাধা দেয়। এক পর্যায়ে শামিম ধারালো দা দিয়ে কুপিয়ে মালিককে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়। পরে সোমবার ২১ অক্টোবর বিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় এ বিষটি আমি জেনেছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.