
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার বিশ্বরোড, শেরপুর, ঢাকা রোড, আফরোজগঞ্জ বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ২৩ অক্টোবর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
মো: রুমেল মিয়া ও আব্দুল মালিক নামক দুইজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে ঢাকা রোড ও আফরোজগঞ্জ বাজারে অবস্থিত মূল্য তালিকায় উলি¬খিত মূল্যের চেয়ে পিঁয়াজের দাম অতিরিক্ত নেওয়ায় বিশ্বজিৎ ভেরাইটিজ ষ্টোরকে ৪ হাজার এবং জয়গুরু ভেরাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীগণকে জরিমানার ২৫%=১,০০০ টাকা করে ২,০০০ টাকা প্রদান করা হয়।
এছাড়াও অভিযানকালে বিশ্বরোডে অবস্থিত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করার অপরাধে জনতা হোটেলকে ৩ হাজার টাকা, শেরপুর মোড়ে অবস্থিত রসমেলাকে প্রসাধনীর গায়ে নিজেরা অতিরিক্ত মূল্য লিখে বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.