বড়লেখা প্রতিনিধি॥ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ জুড়ী শাখার উদ্যোগে বুধবার ব্যাংক কার্যালয়ে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাংক ব্যবস্থাপক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ব্যাংক অফিসার হাসান শামীমের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী থানার ওসি (তদন্ত) শাসছুল আলম। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা সদর জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, শাহ নিমাত্রা ফুলতলা সাগরনাল কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, অধ্যাপক আব্দুল হাই, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক রিংকু রঞ্জন দাস, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমএম সামছুল ইসলাম, ব্যবসায়ী কামাল আহমদ, সাংবাদিক এবিএম নুরুল হক, সাংবাদিক আল আমিন আহমদ, ডা. আলমঙ্গীর হোসাইন প্রমূখ। দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.