
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মটরসাইকেলের আরো এক আরোহী গুরুত্বর আহত হন।
পুলিশ ও এলাকাবাসি জানান, সোমবার ২৮ অক্টোবর সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের দ্বারিকা পাল মহিলা কলেজের সম্মুখে মটরসাইকেল ও মাইক্রবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ৩ মটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন। নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসেরপাড় এলাকার সজল সরকারের ছেলে বিমল সরকার ও একই এলাকার আব্দুল হকের ছেলে আশরাফুর রহমান। গুরুত্বর আহত জাকের আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, মটর সাইকেল আরোহী ৩ জন মটরসাইকেল যোগে শহর থেকে বাড়ি যাবার পথে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে সাইকেলের ২ আরোহীর মারা যায় ও একজন গুরুত্বর আহত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.