
স্টাফ রিপোর্টার॥ সাংস্কৃতিক লড়াই সংগ্রামের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে।
২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে শহরের পৌর মিলনায়তনে জাতীয় পতাকা ও উদীচীর দলীয় পতাকা উত্তোলন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মকবুল হোসেন এবং মৌলভীবাজার জেলা সভাপতি মিজানুর রহমান টিপু। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীরা।
পরে পৌর মিলনায়তনে জেলা সভাপতি মিজানুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ মীর ইউসুফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মকবুল হোসেন, সাংস্কৃতিক সংগঠক অপূর্ব কান্তি ধর, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, উদীচী জেলা সংসদের সহসভাপতি শক্তিপদ পাল ও জহর লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক তপন দত্ত এবং ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব। পরে উদীচীর শিল্পীরা গণগংগীত পরিবেশন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.