
পলি রানী দেবনাথ॥ বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে মৌলভীবাজারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২ নভেম্বর শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এম,সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ অজিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম।
বক্তব্য রাখেন জেলা, জেলা সমবায় অফিসার মো: দৌলত হোসেন,সমবায়ীদের পক্ষে মাসুকুর রহমান, মোয়াজ্জেমহোসেন, আকিকুল ইসলাম শায়েক, মুজিবুর রহমান,বেলাল তালুকদার, সৈয়দ সাইফুর রহমান,মির্জা মাহবুব আলম চৌধুরী,সদর উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকার প্রমুখ। পরে প্রধান অতিথি জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন সমবায়ীদের পুরস্কার বিতরণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.