
তোফায়েল পাপ্পু॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘‘চলুন উড়ি ঘুড়ির মতো’’ এই স্লোগানকে সামনে রেখে ৪ জন নারী উদ্যোক্তা ও ১জন পুরুষ উদ্যোক্তার সমন্বয়ে ঘুড়ি ট্যুর এন্ড ট্রাভেলস এর আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় টি হ্যাভেন রিসোর্টের কনফারেন্স হলে শুভ প্রারম্ভায়ন অনুষ্ঠিত হয়।
এতে ঘুড়ি ট্যুর এন্ড ট্রাভেলস এর আনুষ্ঠানিক প্রারম্ভায়ন ঘোষণা করেন সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়। এসময় উপস্থিত ছিলেন টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আহবায়ক আবু সিদ্দিক মুসা, নীসর্গ ইকো কটেজের স্বত্ত্বাধীকারী শামসুল হক, রোটারিয়ান শাহ আরিফ আলী নাসিম, ট্যুরিস্ট পুলিশের সহকারি উপ পরিদর্শক মোঃ নোয়াব আলীসহ শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল রিসোর্টের মালিক পক্ষের লোকজন, সুধীজন, ট্যুর গাইড, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঘুড়ি ট্যুর এন্ড ট্রাভেলস এর উদ্যোক্তারা হলেন- শারমিন আশা, মুসলিমা ইতি, সামিয়া জাফরিন, ফাহমিদা জান্নাত এবং উদ্যোক্তা এনামুল হক।
ঘুড়ি ট্যুর এন্ড ট্রাভেলস এর নারী উদ্যোক্তা শারমিন আশা জানান, শ্রীমঙ্গলকে বিশ্ব ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে একটি শক্ত অবস্থানে পৌঁছানোর জন্য সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবেন তারা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা পর্যটক ও ভ্রমনজনিত সকলের জন্য হোটেল ও রিসোর্ট বুকিং, পাসপোর্ট ও ভিসা প্রসেসিং, আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বিমান টিকেট সংগ্রহ, পর্যটকদের মেডিকেল সেবা ও ভ্রমণ সম্পর্কিত সকল কাজ সম্পাদন করবে। এতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.