সাইফুল ইসলাম॥ প্রতি বছর শীতের শুরুতে চুরি-ডাকাতি ও ছিনতাইসহ সকল ধরনের অপরাধ বৃদ্ধি পেয়ে থাকে। এ লক্ষে সকল ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো: ফারুক আহমেদ পিপিএম (বার)।
বিশেষ করে জেলাবাসীকে স্বস্তিতে রাখতে পুলিশ সদস্যদের বাড়তি নিরাপত্তাবলয় জোরদার রয়েছে। পাশাপাশি জেলার প্রবেশ পথগুলোতে বিশেষ চেক পোষ্ট বসিয়ে তল্লাসী করা হচ্ছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, শীতকালে ডাকাতদের উৎপাত বেশী বেড়ে যায়। এজন্য পুলিশ ও কমিউনিটি পুলিশের নিয়মিত রুটিন টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও কমিউনিটি পুলিশ কম থাকায় পুলিশ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে প্রতিরোধ মূলক ব্যবস্থা ও প্রতিটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সব সময় সর্তক ও সচেতন থাকতে হবে।
এদিকে জেলার গুরুত্বপূর্ণ এলাকা পর্যটন নগরীর শ্রীমঙ্গলে থানা পুলিশ চুরি-ডাকাতি রোধে সর্বোচ্চ সর্তক রয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানিয়েছেন,আতঙ্কিত না হয়ে চুরি-ডাকাতি রোধে শহর ও শহরতলীতে যদি কোন ব্যক্তি বা দলবদ্ধ ব্যক্তির আনাগোনা দেখা যায় ও আচরণে কোন সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে সাথে সাথে থানা পুলিশ বা এলাকার জনপ্রতিনিধিকে জানানোর অনুরোধ করেছেন।
এছাড়াও শীত মৌসুমের শুরুতে বেশী ডাকাতির ঘটনা ঘটে তাই প্রতিটি এলাকায় পাহারাদারের ব্যবস্থা করা এবং সবাইকে সর্তক থাকার আহবান জানান।
উপজেলার সর্বত্র এলাকায় টহলজোরদারসহ পুলিশকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। মাদক ও চোর-ডাকাত দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। উপজেলার সর্বত্র এলাকায় পুলিশের টহল জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.