
স্টাফ রিপোর্টার॥ জেল হত্যা দিবস পালন করেছে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ। রোববার ৩ নভেম্বর স্থানীয় পৌর হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি আজমল হোসেন, হোসনে আরা ওয়াহিদ, অপূর্ব কান্তি ধর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, অজয় সেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রাব্বি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.