
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনারের উদ্বোধন করা হয়।
সোমবার ৪ নভেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ওমর ফারুক এর সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সুহেল এর সঞ্চালনায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, মোঃ হাসান আহমদ জাবেদ, মোঃ মামুনুর রশিদ চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলার শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষাক-শিক্ষিকা,শিক্ষাক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.