
বিকুল চক্রবর্তী॥ বাংলাদেশ টি এষ্টেট ষ্টাফ এসোসিয়েশনের ২০২০- ২০২২ ইং সালের নিবাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। নির্বাচন আগামী ১৫ ডিসেম্বর।
বুধবার বিকেলে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ টি এষ্টেট ষ্টাফ এসোসিয়েশনের কার্যালয়ে এ ঘোষনা দেন নির্বাচন সাব কমিটির আহবায়ক মো: আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন সাব কমিটির সদস্য সচিব মো: আব্দুস সামাদ, সদস্য বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক সুহেল আজিম, আব্দুল মুকিত চৌধুরী, বিপিন উপাদ্যয় ও হাজী আব্দুল মতিন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন আগামী ১৫ ডিসেম্বর। মনোনয়ন পত্র বিতরণ ১৮ নভেম্বর থেকে ২৩ নভেম্বর। জমা দেয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর। প্রত্যাহারের তারিখ ২৬ নভেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২৭ নভেম্বর।
এ সময় টি এষ্টেট ষ্টাফ এসোসিয়েশনের বর্তমান সভাপতি মাহবুব রেজা, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদসহ কার্যকরি কমিটির সদস্য ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তফসিলে কেন্দ্রিয় কমিটির সভাপতি সম্পাদক পদে মনোনয়ন ফি তিন হাজার টাকা, কেন্দ্রীয় কমিটির অনান্য পদে আড়াই হাজার টাকা, প্রত্যেক সার্কেল প্রতিনিধি ফি দুই হাজার টাকা ও সকল ইউনিট প্রতিনিধি গণের মনোনয়ন ফি পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.