
স্টাফ রিপোর্টার॥ মোঃ আব্দুল কালাম নামে একজন বাস যাত্রী শ্রীমঙ্গল থেকে শেরপুর পর্যন্ত চলাচলকারী বাস রহিমা পরিবহনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার পর্যন্ত ২৫ টাকা নির্ধারিত ভাড়া থাকলেও ৫ টাকা বেশি নেওয়ার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রহিমা পরিবহনের ড্রাইভারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানীর মাধ্যমে ৬ নভেম্বর বুধবার ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫%=৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। একই সাথে ব্যাটারীর নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রয় করার ফলে অরবিন্দ দেব নামে একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলাতে অবস্থিত আলো ঘর ইলেকট্রিককে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫%=৫০০ টাকা প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.