
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজে তিন দিনব্যাপি বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণীর মাধ্যমে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ৫ নভেম্বর সকালে সরকারি কলেজ অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের প্রধান নাজমীন ইসলাম চৌধুরির সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী।
বিশেষ অতিথি ছিলেন- উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহমেদ, সম্পাদক শিক্ষক পরিষদ দেবাশিষ দেবনাথ, অর্থনীতি বিভাগের প্রধান শওকত আলম।
অনুষ্ঠানে সাধারণ ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্ষের ছাত্র জাকের আহমেদ (অপু)।
এসময় কলেজের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.