প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০১৯, ১০:৩৬ পি.এম
মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ২
![]()
স্টাফ রিপোর্টার: গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও মোটর সাইকেল সহ ২ জনকে আটক করেছে পুলিশ ।
পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পিপিএম (বার) এর দিনর্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর পরামর্শে ও এস,আই মমিন উল্ল্যাহ ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার ৭ নভেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে প্রেমনগর হইতে রোয়েন হোসেন (২৭) পিতা মৃতঃ আঃ রহমান সাং- নিতেশ্বর মোকামবাজার থানা ও জেলাঃ মৌলভীবাজার -এর কাছ থেকে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট এবং শেখ মেহেদী হাসান মামুন (২৫), পিতা -শেখ আজমান আলী সাং- নিতেশ্বর মোকামবাজার থানা ও জেলাঃ মৌলভীবাজার -এর কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ১০০ সিসির একটি মোটরসাইকেলেসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এস আই মোমিন উল্লাহ জানান, তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.