
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে অভিযান পরিচালনা করে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্র্রাট ও একাধিক মামলার আসামী জুবেল মিয়া করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
“মাদক ছাড়ো নয়তো মৌলভীবাজার ছাড়ো” এ স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম বার এর নির্দেশনায় অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, মৌলভীবাজার মডেল থানা এর নেতৃত্বে এসআই মোঃ সাব্বির আহসান, শেরপুর পুলিশ ফাঁড়ীর অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায় ৯ নভেম্বর বিকেলে শেরপুর বাজার হইতে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্র্রাট ও একাধিক মামলার আসামী জুবেল মিয়া (২২) পিতা-মৃত আব্দুল মালিক, সাং-ব্রাহ্মনগ্রাম, থানা ও জেলা মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। তাহার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.