
স্টাফ রিপোর্টার॥ সাপ্তাহিক ছুটির দিনে যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফে বাংলাদেশী বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কার্ডিফ পুলিশ।
রোববার ১০ নভেম্বর ওয়েলসের সোয়ানসির এলাকায় বসবাসকারী রাজু মিয়া (২৮) এর মরদেহটি তার নিজ ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক রাজুর পরিবহন ও আবাসন খাতে ব্যবসা ছিল। আরও জানা যায়, সে মৌলভীবাজারের সদর উপজেলার কচুয়া গ্রামে তার বাড়ি।
এ ব্যাপারে কার্ডিফ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, সোয়ানসির নিজ ঘরের পাশ থেকে রাজুর মরদেহ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের পর মৃত্য্যুর কারণ জানা যাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.