
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং ওয়ার্ডের সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
রবিবার ১১ নভেম্বর ছাত্র ছাত্রীদের মধ্যে হামনাথ, কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ম্যানেজিং কমিটির সভাপতি এড.পার্থ সারথী পাল এর সভাপতিত্বে আলোচনা সভা, পুরষ্পকার বিতরণ, দোয়া ও মিলাদ মাফিলে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সৈয়াদা সাফেকা বেগম, রাজিয়া সেলিনা শেলি, সালমা আক্তার রিংকি। অভিভাকদের মধ্যে নাতে রাসূল পরিবেশন করেন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তারিন আক্তারের আম্মা তাললিমা বেগম। দোয়া ও মিলাদ পরিচালনা করেন সৈয়ারপুর বায়তুল আমান জামে মসজিদ এর ইমাম সাদেকুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক সুর্বনা আক্তার ও কামাল হোসেন। পড়ে শিশুদের মধ্যে শিরনি বিতরণে করা হয।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.