
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।
১১ নভেম্বর সোমবার দুপুরে বাড়ী থেকে তাঁকে আটক করা হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব গত বছরের ২৮ ডিসেম্বর আওয়ামীলীগে যোগদান করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মুজিব সিলেটের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.