
তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে এক রাতে ৭টি মন্দিরে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। সোমবার ১১ নভেম্বর দিবাগত রাতে উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমশী ও ভুনভীর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায় গ্রামের মহাদেব বাড়ি, শিববাড়ি, অরি গৌরী আখড়া, মদন মোহন আখড়া, পাল পাড়ার সার্ব জনীন দূর্গা মন্দির, ভীমশী মন্দির, দিনেশ লালের বাড়ির মহাদেব মন্দিরে চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র।
এলাকাবাসী জানান, এসব মন্দির থেকে পিতলের তৈরী মুর্তি, তালা বাসন ও দান বাক্সে রক্ষিত টাকা চুরি করে নিয়ে যায় এবং মন্দিরের কয়েকটি মূর্তি ভাঙচুর করে। এতে নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
এব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুশীল শীল জানান, শ্রীমঙ্গলে ঐতিহ্যগতভাবে হিন্দু-মুসলিম শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এটা সাম্প্রদায়িকতার কোন ঘটনা নয়। পেশাদার চুরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আকরাম খাঁন, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপরে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, সার্বিক অবস্থা পরিদর্শনে পেশাদার চুরেরাই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রতিয়মান হচ্ছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.