স্টাফ রির্পোটার॥ মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের খৈশাউড়া গ্রামের এক কিশোরী মেয়ে ধর্ষণের শিকার হয়েছে।
৫ নভেম্বর মঙ্গলবার রাত ১২.৩০ ঘটিকায় সময় এ ঘটনা ঘটে। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় ১১ নভেম্বর এক অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, কেনান মিয়ার ছেলে ছয়ফুল মিয়া একজন লম্পট ও চরিত্রহীন প্রকৃতির লোক। প্রতিবেশী ধর্ষক ছয়ফুল প্রায় সময় আমাকে খারাপ কাজের প্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হওয়ায় জোর পূর্বক ধর্ষণ করবে বলে হুমকি দিত।
ধর্ষণের শিকার কিশোরী জানায় প্রতিদিনের ন্যায় ৪ নভেম্বর রাতের খাবার খেয়ে চাচাতো ভাই খালেদ মিয়ার ঘরে ঘুমিয়ে পড়ি। সে দিন রাত ১২.৩০ মিনিটে কাটের দরজা কৌশলে খুলে আমার রুমে প্রবেশ করে এবং আমার শরীরে জড়াইয়া দরলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি চিৎকার দিলে আমার মুখ চাপিয়া ধরে আমাকে জোড় পূর্বক ধর্ষণ করে ছয়ফুল।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, তাদের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং উক্ত ঘটনায় হেলাল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসমিদের গ্রেফতারের জন্য অভিযান অভ্যাহত রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.