
শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৩ নবেম্বর বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শ্রীমঙ্গলের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাসি পচা খাবার খাওয়ানোর অপরাধে মৌলভীবাজার রোডস্থ বেঙ্গল ফুডস কে ৩ হাজার টাকা, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অপরাধে চৌমুহনাস্থ গোবিন্দাস রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস-কে ১ হাজার টাকা এবং মেয়াদা উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করার অপরাধে চৌমুহনাস্থ মা এন্টারপ্রাইজকে ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.