
স্টাফ রিপোর্টার॥ এবারও মৌলভীবাজার জেলার সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননা পেলেন সাউথ সিলেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসিব হোসেন খান। তিনি গত বছরও মৌলভীবাজার জেলার শ্রেষ্ট করদাতা হিসাবে সম্মাননা পেয়েছিলেন।
বুধবার ১৩ নভেম্বর সিলেট কর অঞ্চলের আয়োজনে মোহাম্মদ আলী জিমনেসিয়াম হলে বিভিন্ন জেলার সেরা ও দীর্ঘ মেয়াদী করদাতাদের জন্য সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার দীর্ঘ মেয়াদী ও সবোচ্চ করদাতা প্রদানকারী সাউথ সিলেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসিব হোসেন খান জাতীয় রাজস্ব বোর্ডের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূইয়া, (এনডিসি) স্বাক্ষরিত সেরা করদাতার সম্মাননাপত্রটি মাহমুদ উস সামাদ চৌধূরী, সংসদ সদস্য সিলেট-৩ ও রনজিত কুমার সাহা, কর কমিশনার কর অঞ্চল সিলেট এর কাছ থেকে গ্রহণ করেন।
কর কমিশনার রনজিত কুমার সাহা কর অঞ্চল সিলেটের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহমুদ উস সামাদ- সংসদ সদস্য সিলেট-৩, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মো. মোস্তাফিজুর রহমান-(পিএএ) বিভাগীয় কমিশনার সিলেট, মো. কামরুল আহসান- বিপিএম (বার) উপ মহাপুলিশ পরিদর্শক সিলেট রেঞ্জ, গোলাম কিবরিয়া- (বিপিএম) পুলিশ কমিশনার সিলেট মেট্টোপলিটন পুলিশ, গোলাম মোহাম্মদ মুনির-কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট, এ টি এম শোয়েব- সভাপতি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, মো. আবুল ফজল-সভাপতি সিলেট জেলা কর আইনজীবী সমিতি, সিলেট।
হাসিব হোসেন খান মৌলভীবাজার জেলার সেরা করদাতা হিসাবে পূনরায় নির্বাচিত হওয়ায় তিনি উনার ব্যবসা প্রতিষ্ঠান সাউথ সিলেট পরিবারের সকল সদস্য ও ব্যবসার সাথে সম্পৃক্ত সকল ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরোও উত্তরোত্তর সফলতা কামনার জন্য সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।
মৌলভীবাজার জেলার সেরা করদাতা সম্মাননাপত্র গ্রহনকারী হাসিব হোসেন খান সবাইকে কর প্রদান করে উন্নত দেশ গড়ার লক্ষ্যে অংশীদার হওয়ার জন্য আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.