
স্টাফ রিপোর্টার॥ "মাদক ছাড়ো নয়তো মৌলভীবাজার ছাড়ো" স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম বার এর নির্দেশনায় এক অভিযান চালানো হয়।
১৩ নভেম্বর বুধবার মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ সাব্বির আহসান শেরপুর পুলিশ ফাঁড়ীর অফিসার ও ফোর্সদের নিয়া শেরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৪১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী কুদরত আলী (৩৫) পিতা-মৃত হুসমত উল্যা, সাং-বেকামুড়া, থানা ও জেলা মৌলভীবাজারকে গ্রেফতার করেন। তাহার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.